একদিনেই ঘুরে আসুন মায়াদ্বীপ

abc

মায়াদ্বীপ, মেঘনা নদীর বুকে ভেসে ওঠা একটি চর বা দ্বীপ। যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে অবস্থিত। অল্প কিছু সময় ভ্রমণের জন্য নারায়ণগঞ্জ জেলার মায়াদ্বীপ হতে পারে ভ্রমনপ্রেমীদের জন্য আদর্শ জায়গা।

মায়াদ্বীপ ভ্রমণের জন্য আমরা পানাম সিটি থেকে অটোরিকশায় যাত্রা শুরু করি। আমরা ঢাকার গুলিস্থান থেকে বাসে প্রথমে মোগড়াপাড়া আসি, তারপর অটোরিশায় পানাম সিটি যাই। তারপর রওনা হই মায়াদ্বীপের উদ্দেশ্যে।

দুপুরে খাবার খাই বারদী বৈদ্যের বাজারে। বারদী বৈদ্যের বাজার খুব বেশি বড় না আবার খুব ছোটও না। অটোরিরিকশা থেকে নেমেই চোখে পড়ল বিশাল এক নদীর যার নাম মেঘনা নদী।

মেঘনা নদীর পাড়েই বারদী বৈদ্যের বাজার। আর ওই পাশে মায়াদ্বীপ বা নুনেরটেক। এই বাজারে মিলেছে মাছের বাজার। রুই, বাঘাইড়, রিঠা মাছসহ সামুদ্রিক অনেক প্রজাতির মাছের দেখা পেলাম।

এই বাজারে আপনি পান-সুপারি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন। তবে নদী ভ্রমণের পূর্বে অবশ্যই সাথে খাবার পানি নিয়ে নিবেন।

বর্ষায় সময় মায়াদ্বীপের অস্তিত্ব পানির তলদেশে থাকলেও শুকনো মৌসুমে বিরাট অঞ্চল নিয়ে তা দৃশ্যমান হয়। এই চরে দাঁড়িয়ে এক পাশে গ্রাম আর অন্য চারদিকে মেঘনায় নৌকায় মাছ ধরার দৃশ্য দেখতে চমৎকার লাগবে আপনার।

বৈদ্যের বাজার ঘাটেই নৌকা ও ট্রলার পাওয়া যায়। মায়াদ্বীপ যাওয়ার জন্য আপনাকে এখান থেকে নৌকা অথবা ট্রলার ভাড়া করতে হবে। ট্রলার ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নিবেন। এখানে আপনি ঘণ্টা চুক্তিতে বা দিন চুক্তিতে ট্রলার ভাড়া নিতে পারবেন।

যাওয়ার সময় সাথে করে শুকনা খাবার এবং খাওয়ার পানি নিয়ে নিতে হবে।

উপযুক্ত সময়ে গৃহত্যাগীর মায়াদ্বীপ ট্যুর আসবে, চোখ রাখুন Events সেকশনে